ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৭ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৫ কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ওরিয়ন ইনশিউশনের ১৩ কোটি ২০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং শাইনপুকুর সিরামিক্সের ১১ কোটি ৭৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় শীর্ষ স্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, লাভেলো, এস আলম কোল্ড স্টিলস, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments