ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদেয়ী সপ্তাহে অর্থাৎ ৬-১০ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানটির প্রতিদিন গড় ২৪ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসই‘র লেনদেনের মোট ৫.১০ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরিতে রয়েছে।
এদিকে বেক্সিমকো ফার্মা‘র সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২৩ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, এটি ডিএসই‘র মোট লেনদেনের ৪.৭৯ শতাংশ। কোম্পানিটি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। আর বীচ হ্যাচারির সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৭ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসই‘র মোট লেনদেনের ৩.৫৩ শতাংশ। বীচ হ্যাচারি এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সপ্তাহজুড়ে প্রতিদিন গড় লেনদেনের শীর্ষ ১০ কোম্পানিগুলোর মধ্যে আরও রয়েছে- শাইন পুকুর সিরামিকস, সান লাইফ ইন্স্যুরেন্স, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, এবিবি ফার্স্ট মিউচুয়া্ল ফান্ড এবং নাভানা ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments