ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির প্রতিদিন গড়ে ১৪ কোটি ০১ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয় এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments