রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারিশাদে অনুপ্রাণিত লিটনরা
spot_img
spot_img

রিশাদে অনুপ্রাণিত লিটনরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানে রিশাদ হোসেনের হোম ভেন্যু যেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম! গত এক মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সে খেলার সুবাদে এ স্টেডিয়ামের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। এই ভেন্যুতে অনুশীলন, ম্যাচ খেলা দুই অভিজ্ঞতাই আছে রিশাদের। পিএসএলে সদ্য চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য তিনি। পাকিস্তানের এ টি২০ লিগে ভালো ক্রিকেট খেলেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার ঘোর কাটতে না কাটতে লাহোরেই আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে রিশাদদের। লিটন কুমার দাসদের সঙ্গে গতকাল জাতীয় দলের অনুশীলনে ছিলেন তিনি।

বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রিশাদকে আত্মবিশ্বাসী করে তোলার কথা। বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট অন্তত তাই মনে করে। পাকিস্তানের মাটিতে রিশাদের ধারাবাহিক ভালো খেলা লিটন কুমার দাসদের অনুপ্রাণিত করবে। পিএসএলের ফাইনাল ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার লাহোরে থাকলেও স্টেডিয়ামে ম্যাচ দেখতে যেতে পারেননি নিরাপত্তা প্রোটোকল থাকায়। মাঠে যেতে না পারলেও লিটনরা জাতীয় দল সতীর্থের বোলিং দেখেছেন টিভিতে।

পিএসএল ছিল রিশাদের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। অভিষেকেই বাজিমাত করেন তিনি। বোলিং ইকোনমি এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে টিম ম্যানেজমেন্টের আস্থার জায়গায় নিয়ে গেছে। সে কারণে ফাইনালের মতো বড় ম্যাচে সাকিবকে রিজার্ভে রেখে রিশাদকে খেলায় কালান্দার্স। হাইভোল্টেজ ম্যাচে একটু খরুচে হলেও চার ওভারের কোটা পূরণ করেন তিনি। ৪২ রান দিয়ে নেন এক উইকেট। রিশাদরা কাল গাদ্দাফি স্টেডিয়ামে গেছেন জাতীয় দলের ডিউটি পালন করতে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তারই প্রথম অনুশীলন ছিল গতকাল।

আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ শেষ করে পাকিস্তানে কালান্দার্সে যোগ দেন রিশাদ। সেখানে দেশের তিন সতীর্থের দারুণ সময় কেটেছে। ২৪ মে জাতীয় দলের অগ্রবর্তী গ্রুপ লাহোরে পৌঁছালে সাকিবকে নিয়ে আড্ডায় মেতে ওঠেন সবাই। এক বেলা বিশ্রাম নিয়ে গতকাল সন্ধ্যায় ফ্ল্যাডলাইটের আলোয় অনুশীলন করেন তারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments