ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ২৭ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১১ কোটি ২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে স্কয়ার ফার্মার ১০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বীচ হ্যাচারির ৮ কোটি ৩১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, আইএফআইসি ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, এস. আলম কোল্ড রোল্ড, মিডল্যান্ড ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

































Recent Comments