বুধবার, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘দুবাই প্রবাসী’ নাটক দিয়ে নতুনভাবে শুরু করলেন নিরু
spot_img
spot_img

‘দুবাই প্রবাসী’ নাটক দিয়ে নতুনভাবে শুরু করলেন নিরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০০৮ সালে মঞ্চ নাটক দিয়ে নিরঞ্জন নীরুর অভিনয়ের যাত্রা শুরু। এরপর দেশের স্বনামধন্য পরিচালকদের কয়েকডজন নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন ডজনখানেক বিজ্ঞাপন-চিত্রে। মাঝে গত তিন বছর কোনো নাটকে তাকে দেখা যায়নি তাকে।

এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দিয়ে নাটকে ফিরলেন তিনি। নাম ‘দুবাই প্রবাসী’। সেলিমের পরিচালনায় এতে তার সঙ্গে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি, অদিতি রহমান জিদনি, ফারুক আহমেদ বাপ্পিসহ আরও অনেকে।

নিরঞ্জন নীরু বলেন, ‘নাটকে মূলত পার্শ্বচরিত্রে অভিনয় করতে গিয়ে আমার খারাপ লাগতো। মনে হতো আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আমার অভিনয় করা উচিত। তাই যে কাজটা করলে মন খারাপ হতো সেটা বন্ধ করে দিই। ওই সময়টা গ্রামীণ ফোন, বিকাশ, কোমল পানীয় মোজো ও অপ্পো মোবাইলের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছি, যা দর্শক পছন্দ করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে একক নাটকে কেন্দ্রীয় চরিত্র নিয়ে ভাবনা বেশি। তাই একক নাটক দিয়ে নতুন করে অভিনয় শুরু করলাম। ‘দুবাই প্রবাসী’ নাটকের গল্পটা দারুণ। আশাকরি নাটকটি সবার ভালো লাগবে।

তিনি জানান, সম্প্রতি শ্রীমঙ্গলের কয়েকটি লোকেশনে ‘দুবাই প্রবাসী’ নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঈদের দিন ডিজিম্যাক্স টিভি ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments