বুধবার, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিয়ের তিন বছর পূর্ণিমার উদ্দেশ্যে রবিনের আবেগঘন বার্তা
spot_img
spot_img

বিয়ের তিন বছর পূর্ণিমার উদ্দেশ্যে রবিনের আবেগঘন বার্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিনের বিয়ের তিন বছর পূর্ণ হয়েছে। গত বছরের ২০২৩ সালের ২৭ মে আশফাকুর রহমানের সঙ্গে ঘর বাঁধেন তিনি। বিয়ের তৃর্তীয় বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রবিন।

পূর্ণিমার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করে রবিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো, যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।

রবিন আরও লিখেছেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।

আমাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে বলেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।

পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তবে ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপরই আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হন আশফাকুর রহমান রবিনের সঙ্গে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments