বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদআশা দেখিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার
spot_img
spot_img

আশা দেখিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ মে, ২০২৫ তারিখ বঋহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৫.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ২২.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৩৭.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০১১.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২৯.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২২ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৫.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১১২ কোটি ৯০ লাখ ৩৯ হাজার ১২৩ টি শেয়ার ১ লাখ ০২ হাজার ২০৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৪ শতাংশ বা ৬২.৭২ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৬১৫.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২৯ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ০০৮.১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৮১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭০৮.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৩ টির, কমেছে ২৯৫ টির এবং অপরিবর্তিত রয় ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৫.৮২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৯৮৮ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৬৪ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ২৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ০৫১.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৮ লাখ ৯৭ হাজার ১৬৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments