শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকনিজ সেনাদের মৃত্যুতে উচ্ছ্বসিত ইসরাইলি সাংবাদিক আটক
spot_img
spot_img

নিজ সেনাদের মৃত্যুতে উচ্ছ্বসিত ইসরাইলি সাংবাদিক আটক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় বিস্ফোরণে ইসরাইলি সেনাদের মৃত্যুতে ‘উচ্ছ্বাস’ প্রকাশ করা এক সংবাদিকের আটকের মেয়াদ বাড়িয়েছে ইসরাইলি আদালত। ভুক্তভোগী ওই ইসরাইলি সংবাদিকের নাম ইসরাইল ফ্রে।

গাজায় ইসরাইলি সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করায় প্রায়শই ফ্রে-কে ‘সন্ত্রাসবাদে উসকানি দেওয়া এবং সমর্থন করার’ অভিযোগে তেলআবিব ম্যাজিস্ট্রেট আদালতে আটক রাখা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে উত্তর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে বিস্ফোরক ডিভাইসে নিহত পাঁচ ইসরাইলি সেনার কথা উল্লেখ করে ইসরাইল ফ্রে এক এক্স পোস্টে লেখেন মানবতাবিরোধী নিষ্ঠুরতম অপরাধের একটিতে অংশ নেওয়া পাঁচ তরুণকে ছাড়া আজ সকাল থেকে পৃথিবী আরও ভালো আছে।

তিনি লেখেন দুঃখের বিষয়, গাজায় এখন অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে ছেলেটির, অনাহারে মারা যাচ্ছে মেয়েটি এবং বোমাবর্ষণের কবলে পড়ে থাকা পরিবারটি – এগুলো কী যথেষ্ট নয়?

তিনি আরও লেখেন প্রত্যেক ইসরাইলি মায়ের প্রতি আহ্বান: যুদ্ধাপরাধী হিসেবে কফিনে করে আপনার ছেলেকে গ্রহণ করার জন্য পাশে থাকবেন না। প্রত্যাখ্যান করুন।

ফ্রে-কে এর আগেও তার এসব সমালোচনামূলক পোস্টের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। গত মার্চে ফিলিস্তিনপন্থি বেশ কয়েকটি পোস্টের মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments