বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকেন পিছিয়ে গেলে সৌরভের বায়োপিকের শুটিং
spot_img
spot_img

কেন পিছিয়ে গেলে সৌরভের বায়োপিকের শুটিং

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌরভ গাঙ্গুলিকে নিয়ে জীবনীভিত্তিক ছবির আলোচনা বেশ আগের। গেল মাসে সৌরভ গাঙ্গুলী নিজেই জানিয়েছেন তার চরিত্রে কে অভিনয় করবেন। সেসময় জানানো হয়, এবছর পূজার পরেই নাকি ছবির শুটিং শুরু হবে, যার অনেকটা জুড়ে থাকবে কলকাতা। তবে আজ জানা গেল নতুন খবর। এ বছর নয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর শুটিং শুরু হবে।

সিনেমার মুখ্য অভিনেতা রাজকুমার রাও সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তার। তাকে আরও অনেক কিছু শিখতে হবে, অভ্যাস করতে হবে। তবেই তিনি পর্দায় নিখুঁতভাবে ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ হয়ে উঠতে পারবেন। সেজন্য পরিচালক বিক্রম মোতওয়ানে এবং প্রযোজক লাভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ দিকে এ-ও শোনা যাচ্ছে, একা রাজকুমার নন, ছবির পরিচালক-প্রযোজকেরও নাকি একই ইচ্ছা। তারা এখনও চিত্রনাট্য নিয়ে ঘষামাজা করছেন। সাম্প্রতিক কিছু ঘটনাও নাকি যুক্ত হচ্ছে চিত্রনাট্যে। যার জন্য নতুন করে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে।

আরও পড়ুন: প্রথমবার মিউজিক ভিডিওতে বুবলী

পাশাপাশি রাজকুমার নিজেই বলেছেন, ‘আমি ক্রিকেট খেলতে জানি। কিন্তু দাদার (সৌরভ) মতো বাঁ-হাতি খেলোয়াড় নই। সবার আগে সেটা রপ্ত করতে হবে।’

আপাতত মন দিয়ে বাংলা শিখছেন রাজকুমার। বাঙালি স্ত্রী পত্রলেখা ইতিমধ্যেই তাঁকে অনেকটা শিখিয়ে ফেলেছেন।

সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘মালিক’। তারই সংবাদ সম্মেলনে তিনি কিছু কথোপকথন বাংলা থেকে হিন্দিতে রূপান্তর করে শোনান। এ ছাড়া, নিয়মিত শরীরচর্চাও করছেন। যাতে যে কোনও দৃশ্য সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments