বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন রাগবি দলের অধিনায়ক
spot_img
spot_img

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন রাগবি দলের অধিনায়ক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই ভিন্ন খেলা, দুই ভিন্ন বিশ্বকাপ কিন্তু একই তারকা। দক্ষিণ আফ্রিকার রাইলি নরটন যেন ক্রীড়াবিশ্বের এক অনন্য আবিষ্কার। কিছুদিন আগেই ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করলেন, আর এখন রাগবি বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় অনূর্ধ্ব-২০ দলকে।

গেল বছর অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে আলো ছড়ান ডানহাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার নরটন। পুরো টুর্নামেন্টে ১১ উইকেট নিয়ে ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। কেবল ওয়েনা মাফাকা ছিলেন তার ওপরে, যিনি পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন। এছাড়া নরটন ব্যাটিংয়েও ছিলেন নির্ভরতার প্রতীক। তিন ইনিংসে দুইবার অপরাজিত থেকে গড় করেছিলেন ৫০, সর্বোচ্চ ইনিংস ৪১*।

তবে সেখানেই থেমে থাকেননি নরটন। ক্রিকেট বিশ্বকাপ শেষ হতেই এবার রাগবির মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-২০ দলকে। ইতালিতে অনুষ্ঠিত বিশ্ব রাগবি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পৌঁছে গেছে তার দল। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণীর ম্যাচে মাঠে নামবে নরটনরা।

এর আগে গ্রুপ পর্বে একের পর এক দাপুটে পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ৭৩-১৭, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩২-২২ ও স্কটল্যান্ডকে ৭৩-১৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে আর্জেন্টিনাকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল টিকিট।

আরও পড়ুন: যেকোনো মাঠেই বাংলাদেশ ভালো দল: পাকিস্তান অধিনায়ক

গেল মঙ্গলবার ফাইনাল নিশ্চিত করে এক প্রতিক্রিয়ায় নরটন বলেন, ‘এই দলটির জন্য আমি দারুণ গর্বিত। আর্জেন্টিনা শক্তিশালী প্রতিপক্ষ, বিশেষ করে তাদের মল ও সেট-পিস খেলাগুলো খুব কার্যকর। আমাদের ছেলেরা কিন্তু এক মুহূর্তের জন্যও ফোকাস হারায়নি। একটানা ডিফেন্ড করে গেছি বলেই জয় সম্ভব হয়েছে।

এদিকে দুইটি আলাদা খেলার বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার ঘটনা ক্রীড়ার ইতিহাসে বিরল। সিনিয়র পর্যায়ে নামিবিয়ার রুডি ভ্যান ভুয়েরেন ২০০৩ সালে ক্রিকেট ও রাগবির বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তবে বয়সভিত্তিক পর্যায়ে রাইলি নরটনের এই অর্জন বলা চলে নতুনই। এমন ঘটনা সচরাচর চোখে পড়ে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments