ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজা সম্পূর্ণরূপে দখলের ইসরায়েলের পরিকল্পনা মোকাবেলায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি সভা আহ্বান করবে তুরস্ক। শনিবার (৯ আগস্ট) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা জানিয়েছেন।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী ফাত্তাহ আল-সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ‘(ইসরায়েলের গাজা পরিকল্পনার বিষয়ে) ওআইসি-এর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে আমরা একটি বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছি।’
ফিদান ইসরায়েলের উদ্দেশ্যের নিন্দা করে বলেন, ‘আমরা গাজা সম্পূর্ণরূপে দখল করার উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি; এই পরিকল্পনা ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং গণহত্যা নীতির একটি নতুন পর্যায়।’
তিনি আরও বলেন, তুরস্কি এবং মিশর – আমরা এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়াতে থাকব।
মানবিক প্রচেষ্টার কথা তুলে ধরে ফিদান আরও উল্লেখ করেন, আমরা এখন পর্যন্ত গাজার ভাইদের জন্য প্রায় ১ লাখ ২ হাজার টন মানবিক সহায়তা পাঠিয়েছি। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমরা মিশরকে ধন্যবাদ জানাই।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে দেড় লাখের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পরে এছেন।
চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। এ অবস্থায় সম্পূর্ণরূপে গাজা দখলে নেওয়ার জন্য নেতানিয়াহু সরকারের মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments