বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশাহিন আফ্রিদির দুর্দান্ত প্রত্যাবর্তন, ভাঙলেন শামির রেকর্ড
spot_img
spot_img

শাহিন আফ্রিদির দুর্দান্ত প্রত্যাবর্তন, ভাঙলেন শামির রেকর্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চার মাসের অপেক্ষার পর ওয়ানডেতে ফিরেই যেন ঝলসে উঠলেন পাকিস্তানের গতিময় পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দাপট দেখিয়ে শুধু দলকে জয় উপহার দেননি, বরং ভারতের মোহাম্মদ শামিকে পেছনে ফেলে গড়েছেন এক নতুন রেকর্ডও।

সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে জয়যাত্রা শুরু করে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটিই ছিল শাহিনের প্রথম ওয়ানডে ম্যাচ। মাঠে নেমেই ৮ ওভারে ৫১ রান খরচে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।

এই পারফরম্যান্সের সুবাদে টেস্ট খেলুড়ে দেশের অন্তত ১০০ ওয়ানডে উইকেট শিকারি বোলারদের মধ্যে সেরা বোলিং স্ট্রাইকরেটের মালিক হয়ে যান শাহিন। এতদিন এই রেকর্ড ছিল শামির দখলে। বর্তমানে শাহিনের স্ট্রাইকরেট দাঁড়িয়েছে ২৫.৪৫, যেখানে শামির হার এখন ২৫.৮৫।

সংখ্যার হিসেবে, ৬৫ ওয়ানডেতে শাহিন শিকার করেছেন ১৩১ উইকেট। অপরদিকে শামি ১০৮ ম্যাচে নিয়েছেন ২০৮ উইকেট।

এই তালিকার তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ১২৭ ওয়ানডেতে ২৪৪ উইকেট, স্ট্রাইকরেট ২৬.৬৮।
চতুর্থ স্থানে শ্রীলঙ্কার সাবেক স্পিনার অজন্তা মেডিস। ৮৭ ম্যাচে ১৫২ উইকেট, স্ট্রাইকরেট ২৭.৩২।
পঞ্চম স্থানে আরেক লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬৬ ম্যাচে ১০৮ উইকেট, স্ট্রাইকরেট ২৮.৩৭।

শাহিনের এই প্রত্যাবর্তন শুধু পাকিস্তান দলকেই আত্মবিশ্বাসী করে তুলেনি, বরং তার ব্যক্তিগত রেকর্ডবুকেও যোগ করেছে সোনালি অধ্যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments