শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচক বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উথানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর তবে কমেছে লেনদেন। দিন শেষে আজ ২৯.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৬.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৬.৩৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৫.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.১০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯৯৫ টি শেয়ার ১ লাখ ৯৭ হাজার ০৮৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০৬ কোটি ৩২ লাখ ৫৬ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০০ শতাংশ বা ৫৫.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৪৬৮.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮৫.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.০৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১২৯.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৭ টির, কমেছে ২৭৫ টির এবং অপরিবর্তিত রয় ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৮৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৯৫ লাখ ৪৪ হাজার ১১৯ টি শেয়ার ২ লাখ ১৮ হাজার ২৯৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৬.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৬৭.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৬২৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments