বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাতামিমের নেতৃত্বে বিসিবি, যা বললো ভারত
spot_img
spot_img

তামিমের নেতৃত্বে বিসিবি, যা বললো ভারত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাতিল করে দিয়েছে। এর পর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে।

বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার নেতৃত্ব দেশি-বিদেশি ক্রিকেটকে আরও এগিয়ে নেবে।

এনএসসি জানায়, আগের কমিটি বাতিল করা হয়েছে সরকারি প্রভাব, ই-ভোটিংয়ে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কারণে। নতুন অ্যাড-হক কমিটিকে তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।

বাংলাদেশ-ভারতের ক্রিকেট সম্পর্ক পূর্বে রাজনৈতিক টানাপোড়েনের কারণে উত্তেজনাপূর্ণ ছিল। আইপিএলে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছিল। তবে তামিমকে অভিনন্দন জানানো ভারতের পক্ষ থেকে কিছুটা ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments