ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত সপ্তাহে (১০-১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরডি ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৩৫.৬১ শতাংশ বৃদ্ধির মাধ্যমে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩৩.০৫ শতাংশ, এপেক্স ট্যানারীর ২৫.২৮ শতাংশ, মেঘনা পেটের ২২.০৫ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ১৯.৬৭ শতাংশ, এম এল ডাইংয়ের ১৯.০৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৮.৬০ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৭.৮৬ শতাংশ, আমান ফিডের ১৬.৯৭ শতাংশ ও ফার কেমিক্যালের ১৬.৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments