শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভসবচেয়ে দুর্বল কোম্পানি হয়ে পুঁজিবাজারে আসছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স
spot_img
spot_img

সবচেয়ে দুর্বল কোম্পানি হয়ে পুঁজিবাজারে আসছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে যতগুলো নন-লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তার মধ্যে সবচেয়ে দুর্বল কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হচ্ছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়া অ-তালিকাভুক্ত নন-লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও অনেক পিছিয়ে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

জানা যায়, কোম্পানির আইপিওর জন্য প্রকাশিত প্রসপেক্টাসে ২০১৭ পিরিয়ডে অন্যান্য বীমা কোম্পানির সঙ্গে নেট প্রিমিয়ামের যে তুলনামূলক চিত্র দেখানো হয়েছে তাতে তালিকাভুক্ত সকল নন-লাইফ ইন্স্যুরেন্স থেকে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

তালিকাভুক্ত অগ্রনী ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১৭ কোটি ৩৮ লাখ টাকা।  এশিয়া ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৩৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৭ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। বিজিআইসির নেট প্রিমিয়াম হয়েছে ৪৫ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নেট প্রিমিয়াম হয়েছে ৩৭ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা। সেন্ট্রাল ইন্সু্রেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৪ কোটি ৩২ লাখ টাকা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৯ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৯ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৯ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।

ঢাকা ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা।  ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২১ কোটি ০৬ লাখ ৪০ হাজার টাকা।  ইস্টার্ন ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৪৫ কোটি ৭১ লাখ টাকা। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৫ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা। ফেডারেল ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৫ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১৫২ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

গ্লোবাল ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১০ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। ইসলামী ইন্স্যুরেন্স বিডি লিমিটেডের নেট প্রিমিয়াম হয়েছে ২৬ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা। জনতা ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা। কর্ণফুলি ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১৬ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা। মার্কেন্টাইল ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১৮ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা। নর্দার্ন জেনারেল ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৪ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা।

নিটল ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৫৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা। পিপলস ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৪০ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা।  প্রগতি ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৭০ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। ফনিক্স ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৪৫ কোটি ৪২ লাখ টাকা।

পূরবী জেনারেল ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। প্রভাতি ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৩৯ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। প্রাইম ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা। পাইওনিয়র ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। প্যারামাউন্ট ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা।

রিলায়েন্স ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১২৩ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা। রূপালী ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৫১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা।

রিপাবলিক ইন্স্যুরেন্সের ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ৩৩ কোটি ৫ লাখ টাকা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। সোনার বাংলা ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৯ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা।  তাকাফুল ইন্সুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২০ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকা।  ইউনাইটেড ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয়েছে ২৮ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা।

অ-তালিকাভুক্ত নন-লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে অনেক পিছিয়ে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স। বেশিরভাগ অ-তালিকাভুক্ত নন-লাইফ ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম বছরে ১০ কোটি কিংবা ২০ কোটির ওপরে হলেও দেশ জেনারেল ইন্স্যুরেন্সের নেট প্রিমিয়াম হয় ৮ কোটির ঘরে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ মাজ.নি

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments