শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদব্লকে ৫৩ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লকে ৫৩ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ কোম্পানির ১ কোটি ১১ লাখ ২৮ হাজার  ৪৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ৩১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

লিন্ডেবিডি ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, ব্যাংক এশিয়া, বিবিএস, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম,বীকন ফার্মা, বেক্সিমকো, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, ম্যারিকো, মীর আখতার, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ব্যাংক, রেকিট বেনকিজার, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও সামিট পাওয়ার লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments