সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুর পর বাড়ল তেলের দাম
spot_img
spot_img

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুর পর বাড়ল তেলের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির প্রভাব তেল সরবরাহে কী হতে পারে, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম রোববার গ্রিনিচ মান সময় রাত ১০টা ৬ মিনিটে প্রতি ব্যারেল ৮১ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। এ সময় দাম বেড়েছে ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ৩৫ শতাংশ। দিনের শুরুতে এর দাম সর্বোচ্চ ৮২ দশমিক ৩০ ডলার পর্যন্ত উঠেছিল।

তবে গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল। কারণ, কয়েকটি তেলবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়, যা তেল সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমিয়ে দেয়।

এদিকে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের বহুল প্রতীক্ষিত কূটনৈতিক আলোচনা। যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ তৈরিতে এই দুই দেশের প্রতিনিধিদল মুখোমুখি বৈঠক শুরু করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দ্বিপাক্ষিক আলোচনার শুরুর কথা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও যুদ্ধাবস্থার অবসানে এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আলোচনা সফল করতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে এসে পৌঁছেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments