ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক নৌপথে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং এর জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে।
মার্কিন ট্রেজারি এর আগে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার অংশ হিসেবে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের সীমিত তেল বিক্রির অনুমতি দিয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নিষেধাজ্ঞার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে।
এদিকে বুধবার ইরানের বিভিন্ন স্থানে একাধিক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments