ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে (১২—১৬ জুলাই’২৬)পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ করা হবে । মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ২ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।
আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ২ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ২ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো— প্রগতী লাইফ ইন্সু্যরেন্স এবং প্রাইম ইসলামী ইন্সু্যরেন্স।
প্রগতী লাইফ ইন্সু্যরেন্স: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রগতী লাইফ ইন্সু্যরেন্সের এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১২ জুলাই শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
প্রাইম ইসলামী ইন্সু্যরেন্স: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্সু্যরেন্সের এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১৬ জুলাই শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments