শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভপ্রমাণ দাখিল করতে চিঠি: বিএসইসিকে পাত্তাই দিচ্ছে না ইন্দোবাংলা ফার্মা
spot_img
spot_img

প্রমাণ দাখিল করতে চিঠি: বিএসইসিকে পাত্তাই দিচ্ছে না ইন্দোবাংলা ফার্মা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভুয়া প্রসপেক্টাস দাখিল করে আইপিও’র মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া প্রতিবছরই নিষিদ্ধ ওষুধের কৃত্রিম বিক্রি দেখিয়ে কোম্পানিটি ভুয়া বার্ষিক প্রতিবেদন তৈরি করে পুঁজিবাজার তথা বিনিয়োগকারীদের ঠকিয়ে যাচ্ছে বলে নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দাখিল করেছে ইন্দো-বাংলা ফার্মার অর্ধাংশের মালিক এ.এফ.এম সানোয়ারুল হক (সগীর)।

গত ২১ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) তার দাখিল করা অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা। গত ১৫ ফেব্রুয়ারি বিএসইসির এমআরএমআইসি বিভাগের উপ-পরিচালক মো: সাইফুল ইসলামের স্বাক্ষরে ইন্দো-বাংলা ফার্মার ব্যবস্থাপনা পরিচালককে সানোয়ারুল হক (সগীর) এর অভিযোগের প্রেক্ষিতে তাদের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি এ সংক্রান্ত যাবতীয় প্রমাণ ও দলিলাদি পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে কমিশনকে জানানোর জন্য চিঠি দেওয়া হয়।
কিন্তু কমিশনের পত্র দেওয়ার ১০ কার্যদিবস অতিক্রম হলেও এখনো পর্যন্ত ইন্দো-বাংলার পক্ষ থেকে কেউই যোগাযোগই করেনি। এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসকে ব্যাখ্যা প্রদানের পাশাপাশি যাবতীয় প্রমাণাদি দাখিল করার জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোন প্রমাণাদি দাখিল করা হয়নি। এমনকি কেউ যোগাযোগও করেননি বলে জানান তিনি।
এ ব্যাপারে কোম্পানির সঙ্গে বেশকিছুদিন ধরে ডেইলি শেয়ারবাজারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোম্পানির সিএফও ব্যবস্থাপনা পরিচালকের অজুহাত দেখিয়ে আজ-কাল করে কালক্ষেপণ করে যাচ্ছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments