ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬.৬৬ বিলিয়ন মার্কিন ডলার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬৪ দশমিক ৪৬ মিলিয়ন (৩৬.৬৬ বিলিয়ন) মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৯৬৬ দশমিক ২১ মিলিয়ন (৩১.৯৭ বিলিয়ন) মার্কিন ডলার।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৫৪ কোটি ২০ লাখ (১.৫৪২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৮০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ (১১৫ মিলিয়ন) মার্কিন ডলার।রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments