শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপতনের শীর্ষে ইউনাইটেড এয়ার
spot_img
spot_img

পতনের শীর্ষে ইউনাইটেড এয়ার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪০ লাখ ৬৪ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের দর কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৭৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ঢাকা ডায়িংয়ের দর কমেছে ৮ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ লাখ ৯৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ড্যাফোডিল কম্পিউটারে ৮ দশমিক ৬৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৭ দশমিক ৮৯ শতাংশ, ঢাকা ব্যাংকের ৭ দশমিক ৬৯ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৫৬ শতাংশ, লাফার্জ হোলসিমের ৭ দশমিক ৩৬ শতাংশ, সিটি ব্যাংকের ৭ দশমিক ৩৩ শতাংশ ও সোনারগাঁও টেক্সটাইলের ৭ দশমিক ১৭ শতাংশ শেয়ার দর কমেছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments