সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাহামজার জন্য সাফের সূচিতে বদল!
spot_img
spot_img

হামজার জন্য সাফের সূচিতে বদল!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ৪ নভেম্বর। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। সাফ শুরুর চার দিন পর ফিফা উইন্ডো; ৯-১৭ নভেম্বর। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ এক বা একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলে। সেই হিসেবে ফিফা উইন্ডোতে খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো। ফিফা উইন্ডো অনুযায়ী হামজা চৌধুরীকে তাঁর ক্লাব লিস্টার সিটি ৯ নভেম্বরের আগে ছাড়তে বাধ্য নয়। কিন্তু এর আগেই শুরু হবে সাফ ফুটবল। বাংলাদেশের খেলাও পড়তে পারে উইন্ডোর আগে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় বিজ্ঞাপন হামজা। যুক্তরাষ্ট্র প্রবাসী এ তারকাকে শুরুর দিক থেকেই পেতে চায় বাংলাদেশ। সেই জন্য সাফের সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন টুর্নামেন্ট সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

শনিবার ভুটানের থিম্পুতে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। যেখানে গ্রুপ ‘এ’তে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে। গ্রুপ ‘বি’র দলগুলো হলো ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

যেহেতু নিজ আঙিনায় সাফ আর ২৩ বছর পর টুর্নামেন্ট জয়ের সুযোগ, তাই বাড়তি সুবিধা নিতে চায় বাংলাদেশ। প্রয়োজনে অন্য গ্রুপের খেলা টুর্নামেন্টের শুরুতে দিয়ে বাংলাদেশের খেলা একটু পর দেওয়ার আলোচনা চলছে। হামজার কারণে সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও সূচি নিয়ে ধীরে চলো নীতিতে হাঁটছে। আর অপেক্ষায় আছে নেপাল। তারা নিষেধাজ্ঞামুক্ত হলে বাংলাদেশের খেলা ফিফা উইন্ডোর মধ্যে ফেলতে পারবে। সেটা হলে হামজাকে সব ম্যাচে পাওয়া যাবে।

নেপালের অংশগ্রহণের ওপর নির্ভর করছে টুর্নামেন্টের সূচি। বর্তমানে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে অন নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। যদি কয়েকদিনের মধ্যে নেপালের নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে সাত দল নিয়ে হবে সাফের এবারের আসর। আর নেপাল পড়বে বাংলাদেশের গ্রুপে। সেটা হলে গ্রুপে বাংলাদেশের ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়াবে তিনে। এর সবকিছুই হবে নিয়মের মধ্যেই। কিন্তু বাংলাদেশ ঝামেলায় পড়তে পারে টুর্নামেন্টের ফিকশ্চার অনুযায়ী শুরুতে খেলা পড়লে। কারণ ৯ নভেম্বরের আগে হামজাকে পাওয়া সম্ভব নয়। যদি এই তারিখের আগে বাংলাদেশের ম্যাচ থাকে, তাহলে হামজাকে সেই ম্যাচে পাওয়া যাবে না।

তবে শুধু বাংলাদেশই নয়, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে শুরু করে আয়োজক সাফও চাইবে না হামজা কোনো ম্যাচ মিস করুক। তিনি এই সাফের বড় বিজ্ঞাপন। এক হামজাকে ব্যবহার করে কোটি কোটি টাকা আয়ের সুযোগ রয়েছে, যেটা হাতছাড়া করতে চাইবে না সাফের সঙ্গে সম্পৃক্তরা। শুধু তাই নয়, ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হামজাকে মধ্যমণি হিসেবে পেতে চায় দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। প্রয়োজনে লিস্টার সিটির সঙ্গে আলোচনায় বসতে রাজি বাফুফে। কারণ হামজা থাকা মানে টিকিট বিক্রি বাড়বে কয়েক গুণ।

নভেম্বরে সাফের আগে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডো কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২১ সেপ্টেম্বর থেকে ৬ নভেম্বর ফিফা উইন্ডো। এই সময়ে অন্তত একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে চায় লাল-সবুজের দলটি। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ অথবা ত্রিদেশীয় সিরিজ খেলার চেষ্টা করছে বাফুফে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments