সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকদক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাচ্ছে যুক্তরাষ্ট্র
spot_img
spot_img

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরান যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়ার কাছ থেকে প্রত্যাশিত সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের সুসম্পর্কের বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী সোমবার দুই দেশের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। ট্রাম্পের আকস্মিক ঘোষণার পর চলমান মহড়ার পরিধি বা কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মিত্রদের মধ্যে যারা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেনি, তাদের নিয়ে ট্রাম্প এর আগেও অসন্তোষ প্রকাশ করেছেন। একই সময়ে উত্তর কোরিয়া দীর্ঘদিনের মার্কিন প্রতিপক্ষ হলেও কিম জং উনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তুলনামূলক উষ্ণ।

ট্রাম্পের প্রথম মেয়াদেও উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ও কার্যক্রম সীমিত করা হয়েছিল।

এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে স্বাক্ষরিত ন্যাটো-ধাঁচের ওই চুক্তিতে তিন দেশই সম্মত হয়েছে, তাদের যেকোনো একটি দেশের ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে, ইরান যুদ্ধের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের খারাপ পরিস্থিতি ও মনোবল নিয়ে ওঠা অভিযোগ নিয়েও বিতর্ক চলছে। মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। তবে ট্রাম্প রণতরীতে থাকা সেনাদের পরিবারের উদ্বেগের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা থমকে থাকায় তেলের দামেও বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৪ ডলারের ওপরে রয়েছে এবং শেয়ারবাজারের ফিউচারও প্রায় অপরিবর্তিত ছিল।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীতে উল্লেখযোগ্য কোনো জাহাজ চলাচল দেখা যায়নি। অন্যদিকে বাব আল-মান্দাব প্রণালী দিয়ে অন্তত ৪০টি জাহাজ চলাচল করেছে। তবে ২০২৩ সালের সর্বোচ্চ দৈনিক ৭২টি জাহাজ চলাচলের তুলনায় এ সংখ্যা অনেক কম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments