বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
spot_img
spot_img

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শের সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম দেশব্যাপী পরিবীক্ষণ করবে এই কমিটি। একই সঙ্গে এসব কার্যক্রমের বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি। এ কমিটির সাচিবিক সহায়তা করবে কৃষি মন্ত্রণালয়।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, সরকারের গঠিত এ কমিটি সংক্রান্ত আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments