বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবর্ষসেরার পুরস্কার জিতলেন ব্রুনো ফার্নান্দেজ
spot_img
spot_img

বর্ষসেরার পুরস্কার জিতলেন ব্রুনো ফার্নান্দেজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সহকর্মী ফুটবলারদের ভোটে প্রথমবারের মতো প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। ২০২৫-২৬ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার রাতে তার হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে সহায়তার রেকর্ড ভেঙে ২১টি অ্যাসিস্ট করেন ফার্নান্দেজ। পাশাপাশি ইউনাইটেডের হয়ে তার গোলসংখ্যা ছিল ৯। মাইকেল ক্যারিকের অধীনে দলের ঘুরে দাঁড়ানোর পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পর্তুগিজ এই মিডফিল্ডার। তার পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে ইউনাইটেড।

ব্যক্তিগত স্বীকৃতির দিক থেকেও ফার্নান্দেজের জন্য মৌসুমটি ছিল স্মরণীয়। এর আগে রেকর্ড পঞ্চমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার ম্যাট বাসবি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। গত মে মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরাও নির্বাচিত হন।

পিএফএর বর্ষসেরা পুরস্কার জিতে ২০১০ সালে ওয়েন রুনির পর প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন ফার্নান্দেজ। ১৯৭৩-৭৪ মৌসুমে চালু হওয়া পুরস্কারটি পিএফএর সদস্যদের ভোটে দেওয়া হয়।

ফার্নান্দেজের আগে ইউনাইটেডের হয়ে গ্যারি প্যালিস্টার, এরিক ক্যান্টোনা, রয় কিন, টেডি শেরিংহাম, রুড ভান নিস্টেলরয়, রায়ান গিগস ও ওয়েন রুনি একবার করে এই পুরস্কার জিতেছেন। মার্ক হিউজ ও ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন দুবার করে। এবার বর্ষসেরার দৌড়ে ফার্নান্দেজের প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্সেনালের ডেভিড রায়া, গ্যাব্রিয়েল ও ডেকলান রাইস এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ও রায়ান শেরকি।

পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি জানিয়ে ফার্নান্দেজ বলেন, ‘প্রতি সপ্তাহে যাঁদের বিপক্ষে মাঠে নামি, তাদের ভোটে এই পুরস্কার জেতা আমাকে ভীষণ গর্বিত করেছে। তারা আমার বিপক্ষে খেলেছেন এবং আমি কী করতে পারি, সেটিও দেখেছেন। তাদের ভোটে নির্বাচিত হওয়ায় আমি সত্যিই কৃতজ্ঞ।’

ক্লাবের হয়ে এমন স্বীকৃতি পাওয়ার গুরুত্বও তুলে ধরেছেন ইউনাইটেড অধিনায়ক। তিনি বলেন, ‘এই ধরনের পুরস্কারে ক্লাবের নাম দেখতে পাওয়া সবসময়ই ভালো লাগে। ক্লাবের সমর্থন ও পেছনে থাকা শক্তির কারণেই খেলোয়াড়েরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments