ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৬ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৬ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩১ কোটি ১৩ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments