ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২৪ দলের ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশটির জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ‘কেসি সিরিজে’ অংশ নিয়ে এ গৌরব অর্জন করে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে গঠিত টিম ‘প্রাইম সিসি’।
মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ২৪ দলের জমজমাট এ ক্রিকেট টুর্নামেন্ট অংশ নেয় বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের একাধিক দল।
ষষ্ঠবারের মতো আয়োজিত এবারের টুর্নামেন্টে ফাইনালে পাকিস্তানের প্রবাসী ক্রিকেটারদের দল ‘পাক ইউনাইটেড’কে ৫ উইকেটে’র বড় ব্যবধানে হারায় বাংলাদেশের প্রাইম সিসি।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান ইউনাইটেড। টার্গেট তাড়া করতে নেমে তানজিরুল ইসলাম তাজের ৪০ বলে গড়া ৭২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।
বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ৭২ রান সংগ্রহ করে ফাইনালে সেরা খেলোয়াড়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন তানজিরুল ইসলাম তাজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments