বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাচ্ছেন খালেদ আহমেদ
spot_img
spot_img

ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাচ্ছেন খালেদ আহমেদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের পেসার খালেদ আহমেদের সামনে খুলছে নতুন এক দিগন্ত। প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন তিনি। আজ (২ সেপ্টেম্বর) উস্টারশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। এছাড়া ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুস্টারশায়ারের বিপক্ষেও খেলবেন তিনি। মৌসুমের শেষভাগের গুরুত্বপূর্ণ চার ম্যাচের জন্য খালেদকে দলে ভিড়িয়েছে কেন্ট।

কেন্টের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খালেদ। তিনি বলেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ কিছু। মৌসুমের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। দলকে প্রমোশনের লক্ষ্যে পৌঁছাতে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

কাউন্টিতে খেলার প্রস্তাব পাওয়ার অনুভূতিও ভাগ করে নিয়েছেন এই ডানহাতি পেসার। তার ভাষ্য, ‘খবরটা শোনার পর সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল। হাসান মাহমুদ ও আমার এজেন্ট কেন্ট সম্পর্কে অনেক ইতিবাচক কথা বলেছেন। তাদের কাছ থেকে শুনেছি, ক্লাবটির পরিবেশ অনেকটা পরিবারের মতো। আশা করি, কেন্টের সদস্য-সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও গর্বিত করতে পারব।’

খালেদকে দলে নিতে পেরে সন্তুষ্ট কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে হাসান মাহমুদের সঙ্গে খালেদ আহমেদকেও ক্যান্টারবুরিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা এমন একজন বোলার খুঁজছিলাম, যিনি দ্রুত দলের শক্তি বাড়াতে পারবেন এবং মৌসুমের শেষদিকে ভারসাম্য আনতে ভূমিকা রাখবেন।’

বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি কেন্টের সমর্থকদের আগ্রহের কথাও উল্লেখ করেন কুক। তিনি বলেন, ‘গ্রীষ্মের শুরুতে হাসান মাহমুদ দলে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমী কেন্টকে অনুসরণ করছেন। বিষয়টি আমাদের জন্য দারুণ আনন্দের। আশা করছি, খালেদের যোগদানে সেই আগ্রহ আরও বাড়বে।’

২০১৫ সালে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খালেদের। এখন পর্যন্ত ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ৯টি পাঁচ উইকেটসহ ১৯০টি উইকেট শিকার করেছেন তিনি। বাংলাদেশের হয়ে ১৮টি টেস্ট খেলেছেন এবং নিয়েছেন ৩৪ উইকেট। সর্বশেষ গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে তাকে লাল বলের ক্রিকেটে দেখা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments