ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স, ডিএসইএস ও ডিএস-৩০—তিনটিই কমেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিনশেষে ডিএসইএক্স সূচক ২২ দশমিক ৭১ পয়েন্ট বা ০ দশমিক ৪১ শতাংশ কমে ৫ হাজার ৫১৫ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএসইএস সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ কমে ১ হাজার ১০৫ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৭২ পয়েন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ কমে ২ হাজার ৯৫ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ১ লাখ ৫৬ হাজার ৮৬৯টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২১ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৬টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেনের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকা।
বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৩০টির দর কমেছে এবং ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। ফলে দিনের লেনদেনে দরপতনের পাল্লাই ভারী ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments