সোমবার, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাইবার নিরাপত্তা নিয়ে অক্টোবরজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে ডিএসই
spot_img
spot_img

সাইবার নিরাপত্তা নিয়ে অক্টোবরজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) প্রথমবারের মতো অক্টোবর ২০২৬ মাসজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ডিএসইর কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেকহোল্ডারদের (ট্রেক হোল্ডার্স) মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, নিরাপদ ডিজিটাল কার্যক্রমে উত্সাহিত করা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ববোধ গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

কর্মসূচির আওতায় ডিএসই প্রাঙ্গণে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক ফেস্টুন,-ব্যানার প্রদর্শন, ডিএসইর কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটারে সচেতনতামূলক ডেস্কটপ ওয়ালপেপার প্রকাশ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে সন্দেহজনক ই-মেইল, ক্ষতিকর লিংক এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্তকরণ ও মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ট্রেকহোল্ডারদের অংশগ্রহণে অনলাইনভিত্তিক সাইবার নিরাপত্তা সচেতনতামূলক প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়েছে। জুম প্ল্যাটফর্মে বিভিন্ন সাইলো গ্রুপে বিভক্ত করে এসব সেশন পরিচালনা করা হচ্ছে, যাতে ট্রেকহোল্ডাররা সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করতে পারেন। পাশাপাশি সাইবার নিরাপত্তাবিষয়ক জ্ঞান ও সচেতনতা যাচাই এবং উত্সাহিত করতে ট্রেকহোল্ডারদের জন্য অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উত্তর মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে সাইবার নিরাপত্তা সচেতনতা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ট্রেকহোল্ডারদের স্বীকৃতি প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে। ডিএসইর নিয়মিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে নির্বাচিত শীর্ষ পারফরম্যান্সকারী ট্রেকহোল্ডারদের স্বীকৃতি ও সনদ প্রদানের মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তাঁদের অংশগ্রহণকে উত্সাহিত করা হয়েছে।

ডিএসইর সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আইটি স্ট্রাটেজি এন্ড সিকিউরিটি বিভাগ (আইটি স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি) কর্মসূচির পরিকল্পনা, সচেতনতামূলক উপকরণ প্রস্তুত, প্রশিক্ষণ সেশন এবং কুইজ প্রতিযোগিতা পরিচালনায় দায়িত্ব পালন করবে। এ ছাড়া আইটি ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যক্রমে সহযোগিতা করবে।

ডিএসই মনে করে, পুঁজিবাজারের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সমন্বিত উদ্যোগ ডিএসই ও এর অংশীজনদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা জোরদার করার পাশাপাশি একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর পুঁজিবাজার গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments