বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত
spot_img
spot_img

সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের স্পনসর ও পরিচালকদের হাতে থাকা ৮৯ লাখ ৯৪ হাজার ৯০৩টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় স্পনসর ও পরিচালকদের মালিকানাধীন সব শেয়ার নির্দিষ্ট ক্রেতাদের কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসা আহমেদ, তাসমিনা আহমেদ এবং আবরার সৈয়দ আহমেদের সঙ্গে শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি (এসএসপিএ) সম্পাদন করবেন বিদ্যমান স্পনসর ও পরিচালকরা।

শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে অফ-মার্কেট ম্যাচড ট্রানজ্যাকশনের মাধ্যমে হস্তান্তর করা হবে। তবে এ প্রক্রিয়া বিএসইসির আনুষ্ঠানিক অনুমোদন এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপ-আইন অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments