ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরণের অনুমোদন চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
তবে বোনাস শেয়ার বিতরণের জন্য বিএসইসির অনুমোদন প্রয়োজন। এ কারণে ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণের অনুমতি চেয়ে কমিশনের কাছে আবেদন করেছে কোম্পানিটি। বিএসইসির অনুমোদন পাওয়া গেলে শেয়ারহোল্ডারদের মধ্যে বোনাস শেয়ার বিতরণ করতে পারবে এশিয়াটিক ল্যাবরেটরিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



































Recent Comments