ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আবারো পতনের মুখে পড়েছে পুঁজিবাজার। গত কার্যদিবসের মতো আজ সপ্তাহের প্রথম কার্যদিবস সূচক ও শেয়ার দর পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

জানা যায়, আজ ২৩ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৭.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৩.৬৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬১.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির। সারাদিনে ডিএসইতে ৪৬ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৮১০টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৩৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকা।
গত কার্যদিবস অর্থাৎ ২০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০২ শতাংশ বা ৬০.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৮১৩.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৭২.৮১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২.৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৭৮.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৮টির, কমে ২৩৪টির এবং অপরিবর্তিত রয় ৫৭টির। সারাদিনে ডিএসইতে ৫১ কোটি ৮ লাখ ৯২ হাজার ৯৯৩টি শেয়ার ২ লাখ ২৩ হাজার ৭৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৫২ কোটি ৭৮ লাখ ৯২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৬৬ কোটি ৭৮ লা ৯৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৭ শতাংশ বা ৭৮.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৫৯.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৬টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯১ কোটি ৭৩ লাখ ১৬ হাজার ৭০৩ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৯৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৩৭৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৬৭০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.
































Recent Comments