ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকে বড় উত্থানের পাশাপাশি দৈনিক লেনদেনেও ব্যাপক বেড়েছে। এছাড়া বেশিরভাগ শেয়ার দরে রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৬১.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ৫৬.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮১.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১২.১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪৪.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩২টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬১.৮৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৭৬ কোটি ৪৫ লাখ ৩ হাজার ১৭৯টি শেয়ার ৩ লাখ ৩৫ হাজার ২৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪২৫.২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪০১.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩২৭.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৯টির, কমে ১৬৭টির এবং অপরিবর্তিত রয় ৪৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪২.৫১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫০ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ৬১৭টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ৫০৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ ২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৬৬ কোটি ৫২ লাখ ৭২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২৪ শতাংশ বা ২৩১.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৬৭.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩৩টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৫৫ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৮৬৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments