শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন কমলেও বেড়েছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

সূচক ও লেনদেন কমলেও বেড়েছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ অক্টোবর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। কিন্তু বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ৫৮.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৪২.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯৫.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৬৭.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫৭ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১২৬টি শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৬২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৯.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ৩৫১.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৬০০.২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে। সারাদিনে ডিএসইতে ৫৪ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার ৩৯১ শেয়ার ৩ লাখ ৩৪ হাজার ২২০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৬৮১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৪ কোটি ৫ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৬ শতাংশ বা ৭৯.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪৪১.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৭টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৭ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৮১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটক/এমএইচ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments