মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির।
spot_img
spot_img

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির।

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। রোববার (১০ অক্টোবর) সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। রানার্সআপ দল ৮ লাখ ডলার বা ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা পাবে।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ থাকছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ৮৯ লাখ টাকা। দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে এই অর্থ।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টের সেমিফাইনালে হারা দুই দল পাবে ৪ লাখ মার্কিন ডলার করে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা)।

২০১৬ আসরের মতোই সুপার-১২ পর্বে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে বোনাস। এবার ৩০ ম্যাচের মধ্যে প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা করে। এখানে সর্বমোট অর্থ বরাদ্দ ১.২ মিলিয়ন মার্কিন ডলার।

ইতিমধ্যেই সুপার-১২ নিশ্চিত থাকা আট দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কোনো ম্যাচ না জিতলেও ৭০ হাজার মার্কিন ডলার (প্রায় ৬০ লাখ টাকা) নিশ্চিত পাচ্ছে। এখানে মোট বরাদ্দ ৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

প্রথমপর্বে ১২টি ম্যাচ রয়েছে। এই পর্বেও প্রতি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে পাবে প্রতিটি দল। অর্থাৎ ৩ ম্যাচ জিতে সুপার-১২ নিশ্চিত হলে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার পাবে দল।

প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে। সবমিলিয়ে এই জায়গায় বরাদ্দ ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

প্রথমপর্বে থাকা আট দল হলো বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা।

এছাড়া আইসিসি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে প্রতি ম্যাচে দুটি করে পানিপানের বিরতি থাকবে। বিরতি হবে ২ মিনিট ৩০ সেকেন্ডে এবং প্রতি ইনিংসের মাঝে এই বিরতি নেওয়া হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments