শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভঅনিয়মে অ্যাডভেন্ট ফার্মা
spot_img
spot_img

অনিয়মে অ্যাডভেন্ট ফার্মা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছে। আইন লঙ্ঘন করে কোম্পপানিটি বিভিন্ন ক্রয় ও লেনদেনের ক্ষেত্রে ক্যাশ ট্রান্সজেকশন করেছে। অন্যদিকে কোম্পানির কর পূর্ববর্তী মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যান তহবিলে স্থানান্তরের নিয়ম থাকলেও তা মানেনি অ্যাডভেন্ট ফার্মা। কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ অনুযায়ী কোম্পানির বিভিন্ন পণ্য ক্রয় ও লেনদেনের ক্ষেত্রে অ্যাকাউন্ট পে চেক অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হয়। কিন্তু অ্যাডভেন্ট ফার্মা আইন না মেনে ক্যাশে লেনদেন করেছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী প্রতিটি কোম্পানিকে কর পূর্ববর্তী মুনাফার ৫ শতাংশ নয় মাসের মধ্যে ওয়ার্কাস প্রফিট পাটিসিফেশন ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ডে রাখতে হয়। কিন্তু কোম্পানি তা রাখেনি।

এ বিষয়ে কোম্পানি সচিব ইকরামুল ইসলাম ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, লেনদেনের শতভাগতো আর চেকের মাধ্যমে করা সম্ভব হয় না। আমাদের ব্যবসাতো আর একটি জায়গায় নয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল নিয়ে আমাদের ব্যবসা। কিছু জায়গায় বাধ্য হয়ে ক্যাশে লেনদেন করতে হয়। ওয়ার্কাস প্রফিট পাটিসিফেশন ফান্ড ও ওয়েলফেয়ার ফান্ডের ডিস্ট্রিবিউশনটা আমরা নয় মসের মধ্যে করতে পারিনি। বিভিন্ন কারণে তা করা হয়নি বলে জানান ইকরামুল ইসলাম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এমএইচ/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments