বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননুসরাত-যশের সম্পর্কে ফাটল
spot_img
spot_img

নুসরাত-যশের সম্পর্কে ফাটল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিতর্ক-সমালোচনাকে তোয়াক্কা না করে সম্পর্কে লিপ্ত আছেন টালিউডের অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান। গত বছর থেকেই তারা একসঙ্গে বসবাস করছেন বলে জানা যায়। যশের সন্তানের মা হয়েছেন নুসরাত। তাকে নিয়ে যশ-নুসরাতের সম্পর্ক ভালোই চলছিল।

কিছু দিন আগে ঘুরে এসেছেন ভূস্বর্গ কাশ্মীরে। কিন্তু হঠাৎ দু’জনের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। একে-অপরকে সহ্য করতে পারছেন না। তাদের দু’জনের ইনস্টাগ্রাম পোস্টে এমনই ইঙ্গিত মিলেছে।

নুসরাত জাহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছেন। সেখানে লেখা, ‘যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হল সেই ঘর, যেটা ভালবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না!

নুসরাতের এমন ইঙ্গিতপূর্ণ বার্তার পর গুঞ্জন শুরু হয় টালিউড পাড়ায়। এর মধ্যেই আগুনে ঘি ঢালেন যশ। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।

যশ ও নুসরাতের দুটি পোস্টের সমীকরণ খুব সোজা। তাদের সম্পর্কে কলহ কিংবা তিক্ততা এসেছে, বোঝাই যাচ্ছে। নেটিজেনরা বলাবলি করছেন, চিড় ধরেছে দুই তারকার মধুর ভালোবাসায়।

নুসরাত জাহান বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ২০১৯ সালে তারা জমকালো আয়োজনে দাম্পত্য জীবন শুরু করেন। কিন্তু এক বছর না গড়াতেই নিখিলকে ছেড়ে আসেন অভিনেত্রী। তখন যশের সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে। যদিও তারা একসঙ্গে বসবাস করছেন, সন্তানের জন্ম দিয়েছেন; কিন্তু এখনো বিয়ে করেছেন কিনা, তা জান যায়নি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments