
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বে-মেয়াদি একুশ গ্রোথ ফান্ডের (ওপেন-এন্ড) খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৮০১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশ গ্রোথ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নতি করা এবং সে মোতাবেক উদ্যোক্তার অংশ ধারণ করার শর্ত সাপেক্ষে উক্ত ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন প্রদান করেছে। উদ্যোক্তা কর্তৃক ধারণকৃত অংশ ব্যতীত ব াকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ব্রাক ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments