ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক পতনের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৮২ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবস ২১৬ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ৩৪ কোটি ৫৪ লাখ ৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৩ কোটি ৭৪ লাখ ২৮ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments