সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরশীতে চিকেন মোমোর রেসিপি
spot_img
spot_img

শীতে চিকেন মোমোর রেসিপি


ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতে নতুন নতুন খাবারের স্বাদ পেতে ভালোই লাগে। আর খাবারটি যদি হয় একই সঙ্গে মজার এবং স্বাস্থ্যকর তবে তো কথাই নেই। আসুন আজ আমাদের এখানে কম প্রচলিত তবে প্রতিবেশী দেশগুলোতে দারুণ জনপ্রিয় খাবার চিকেন মোমো তৈরি করি।

খুব সহজে চিকেন মোমো সঙ্গে হট টমেটো সসের রেসিপি:

উপকরণ
পুর-মুরগির মাংসের কিমা ১কাপ,  পেঁয়াজ কুচি ২টেবিল চামচ,  সয়া সস- ২ চা চামচ,
রসুন কুচি আধা চা চামচ, আদা কুচি আধা চা চামচ, ধনে পাতা কুচি, জিড়া গুঁড়া, কাঁচা মরিচ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া ও লবণ স্বাদমতো।

মোমোর বাইরের অংশ-ময়দা ২কাপ, তেল ১টেবিল চামচ, লবণ সামান্য, পানি প্রয়োজনমতো।

সস: টমেটো ১টি, রসুন কয়েক কোয়া, অলিভ অয়েল মামান্য, কাঁচা মরিচ, সরিষার তেল ১ টেবিল চামচ, লবণ, ধনে পাতা পছন্দমতো।

প্রণালী
• প্রথমেই একটি পাত্রে পানি ফুটতে দিন
• ময়দা ও লবণের সঙ্গে পানি মিশিয়ে ডো তৈরি করে রাখুন
• চিকেন কিমা, পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা কুচি, জিড়া গুঁড়া, কাঁচা মরিচ
কুচি, লবণ, গোল মরিচ গুঁড়া সয়াসস দিয়ে মেখে নিন
• এবার ডো থেকে ছোট ছোট লুচির মতো রুটি তৈরি করুন। রুটির মাঝখানে           কিমার
পুর দিয়ে রুটির মুখ বন্ধ করে দিন।
• স্টিমারে সামান্য তেল মেখে কয়েকটি মোমো রেখে ফুটন্ত পানির ওপর দিয়ে দিন।   ২০ মিনিট ভাপে সেদ্ধ করুন।

মোমো সেদ্ধ হতে হতে আসুন সস তৈরি করে নেই। বেকিং ট্রেতে অলিভ অয়েল ব্রাশ করে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি ফারেনহাইটে টমেটো ও রসুন ১৫ মিনিট রোস্ট করে নিন। টমেটা বের করে ওপর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে কাঁচা মরিচ, রসুন, সরিষার তেল, লবণ ও ধনে পাতা দিয়ে ব্লেন্ডারে পেস্ট করুন।

তৈরি হয়ে গেল মোমো দিয়ে খাওয়ার সস। এতক্ষণে দেখুন আপনার মোমোগুলোও তৈরি হয়ে গেছে।
সন্ধ্যার নাস্তায় বা রাতের খাবারে পরিবেশন করুন ভিন্ন স্বাদের দারুণ মজার স্বাস্থ্যকর মোমো।
(শীতের সবজি বা চিংড়িমাছ দিয়েও মোমো তৈরি করতে পারেন)।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments