সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসব বির্তককে পেছনে ঠেলে সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত পরীমনি
spot_img
spot_img

সব বির্তককে পেছনে ঠেলে সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত পরীমনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছরে ঢাকাই সিনেমায় সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব কে? জবাবে যে কেউ বলবেন – চিত্রনায়িকা পরীমনি। অবশ্য সিনেমায় অভিনয় দিয়ে নয়, বোট ক্লাব কাণ্ড থেকে শুরু মামলা, গ্রেফতার, আদালত কত কিছুই না দিয়ে বছরজুড়ে সংবাদ শিরোনামে ছিলেন তিনি। অবশ্যতিনি নিজেও বেশ কষ্টে বছরটা পার করেছেন। কারাভোগও করেছেন। জামিন পেতে আদালতের সিঁড়ি বাইতে বাইতে নাভিঃশ্বাসের উপক্রম তার। বছরজুড়েই কেঁদেছেন তিনি। তবে সব দুঃখ-কষ্ট পেছনে ফেলে বর্তমানে সিনেমার কাজ নিয়ে পুরোদস্তুর ব্যস্ত তিনি।

এবার আবারও ফেসবুকে অ্যাকটিভ দেখা গেল তাকে। একাধিক পোস্ট পাওয়া গেছে তার টাইমলাইনে। এর মধ্যে শুক্রবার দেওয়া তার পোস্টটি নিয়ে আলোচনা চলছে। নিজের তিনটি উচ্ছ্বল হাসি মুখো ছবি পোস্ট করেছেন পরী। সাদা রঙের শাড়ি পরিহিত এ নায়িকার কোলে তার পোষ্যপ্রাণী। তবে ক্যাপশনে দিয়েছেন এক রহস্যময় বার্তা। লিখেছেন, শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না হাসুন, কারণ এটা ঘটেছে। পোস্টটি নিয়ে সিনেপ্রেমীদের মাঝে কৌতূহল বিরাজ করছে। কার উদ্দেশ্যে এই বার্তা? নাকি নায়িকা চলতি বছরে তার উপর বয়ে যাওয়া ঝড় নিয়েই ইঙ্গিত দিয়েছেন! কান্নার দিন শেষ করে এখন হাঁসতে চলেছেন। এমন সব প্রশ্ন ভক্তদের। যদিও সে প্রশ্ন রাখার কোনো উপায় রাখেননি পরীমনি। কমেন্ট অপশন তিনি বন্ধ করে রেখেছেন বিধায় কেউ মন্তব্য করতে পারছে না। এরপরও গত ১৮ ঘণ্টায় পরীমনির পোস্টটিতে ৭২ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে।

প্রসঙ্গত, সব বির্তককে পেছনে ঠেলে বর্তমানে সিনেমা, শুটিং নিয়ে ব্যস্ত পরীমনি। সম্প্রতি কাজ করেছেন ‘গুনিন’, ‘মুখোশ’ সিনেমায়। এছাড়া নতুন বছরে সম্পন্ন করবেন ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিং। সম্প্রতি পরীমনি যুক্ত হন চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এ। এতে অভিনয় করার কথা ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির। তবে মাহি প্রস্তাব ফিরিয়ে দেয়ায় চিত্রনায়ক ইমনের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.এস.

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments