ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। এবার মূলত ব্যাংকটির মালিকানাধীন প্লটের পুনর্মূল্যায়ন করা হয়েছে। জরীপ ও পরিদর্শন কোম্পানি লিমিটেড এই পুনর্মূল্যায়ন করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আরো জানা যায়, ইতোমধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই পরিদর্শন প্রতিবেদন অনুমোদন করেছে।
পুনর্মূল্যায়নে ব্যাংকটির সম্পদের মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে ৩৯৮ কোটি ৬৬ লাখ টাকা থেকে ৪০৬ কোটি ২ লাখ টাকা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments