ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিক্স লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৯৮ বারে ১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ১৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫০৩ বারে ৫৬ লাখ ৫০ হাজার ৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা গোল্ডেন সনের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২৮ বারে ৬৮ লাখ ৬ হাজার ৫২৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভি কেমিক্যালসের ৯.৮০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৫৮ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রোর ৭.৮২ শতাংশ, ন্যাশনাল টি’র ৫.৯৬ শতাংশ, ইয়াকিন পলিমার ৫.৯২ শতাংশ, বেক্সিমকোর ৫.৭৩ শতাংশ, এবং লিন্ডে বাংলাদেশর ৫.৪০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments