
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে ।
জানা গেছে, কোম্পানিটি ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। যেসব বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে পাঠানো সম্ভব না তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
সূত্র: ডিএসই
























Recent Comments