
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪২৮ কোটি ৮৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ৯৬৭ কোটি ৮০ লাখ ৭১ হাজার টাকার। শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল মোট লেনদেনের ৩০.৬১ শতাংশ। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিয়ন ব্যাংক, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আরএকে সিরামিকস, কুইন সাউথ টেক্সটাইল, ন্যাশনাল পলিমার এবং পাওয়ার গ্রিড।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৩৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫০ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৯০ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ২ কোটি ১৭ লাখ ৫৮ হাজার ৬০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৭ কোটি ১৪ লাখ ৯৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট ৪.৬২ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক। কোম্পানিটির ১৩ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮৭ শতাংশ।
লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ৮ হাজার ১৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৮ কোটি ৬৭ লাখ ৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭৮ শতাংশ।
লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পনিটির ২ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৩০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৭ কোটি ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭৫ শতাংশ।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ৯০ লাখ ২ হাজার ৯২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬০ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫০ শতাংশ।
আরএকে সিরামিকস লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৭৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৩ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২৪ শতাংশ।
কুইনসাউথ টেক্সটাইল সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৭ লাখ ১০ হাজার ৫৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩১ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.০৪ শতাংশ।
লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার। কোম্পনিটির ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৪ কোটি ৯৮ লাখ ৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৪ শতাংশ।
পাওয়ার গ্রিড সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার ২২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৫ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments