রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননারী দিবসে অধরার আয়োজন
spot_img
spot_img

নারী দিবসে অধরার আয়োজন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতি বছরই নারী দিবস উপলক্ষ্যে গীতিকবি ও উপস্থাপিকা অধরা জাহান গান-কবিতার সংমিশ্রণে ‘শোনো পৃথিবী শোনো’ শিরোনামে নিজের লেখা ও আয়োজনে একটি ভিডিও তৈরি করেন। যেখানে একাধিক নারী শিল্পীর উপস্থিতি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার এবারের আয়োজনের নাম ‘জাগ্রত নব জীবনের এক নতুন ছবি’।

অধরা জানিয়েছেন, এবারের আয়োজনটি তিনি করছেন একটু ভিন্ন আঙ্গিকে। বীরাঙ্গনা-মুক্তিযোদ্ধা এবং তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন এ বছর নারী দিবসে তাদের বিশেষভাবে সম্মানিত করার লক্ষ্যে কাজ করছেন তিনি। আয়োজনটি অল্প কয়েকদিনের মধ্যেই সম্পন্ন করা হবে। এ প্রসঙ্গে অধরা জাহান বলেন- ‘যেহেতু কাজটি একটু আলাদা, তাই একটু সময় নিয়ে করছি। নারী মুক্তি, নারীই শক্তি এ বিশ্বাস নিয়েই কাজ করছি আমি। আশা করছি এবারের আয়োজনটিও দর্শকরা গ্রহণ করবেন’।

উল্লেখ্য, এবারের বইমেলায় তার লেখা ‘নীল পেয়ালার বিষ’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments